বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে কৃষকদের মাঝে আউশ আবাদ প্রনোদনা কর্মসূচির উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
২০৪

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::
সিলেটের জৈন্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার সহায়তা প্রদান প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ই এপ্রিল) দুপুর ১২:টায় প্রনোদনা কর্মসূচির অংশ হিসেবে স্হানীয় কৃষকদের মাঝে সার বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে পূনর্বাসন খাত হতে খরিপ-১ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রধান প্রদোদনা বিতরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সময় সপ্তাহব্যাপী উপজেলার ছয়টি ইউনিয়নের ১২শ কৃষক এই প্রনোদনার আওতায় আসবেন। এতে প্রত্যেক কৃষক ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার পাবেন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপ- সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, উপ- সহকারী কৃষি কর্মকর্তা সানজিদা ইসরাত, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, কৃষি অফিসের এসএম রেজাউল করিম সহ প্রনোদনা নিয়ে আসা বিভিন্ন ইউনিয়ন হতে আগত কৃষকবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102