বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে হোমিওপ্যাথি চিকিৎসার জনক স্যামুয়েল হ্যানিম্যান’র ২৭০তম জন্মবার্ষিকী পালিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে
১৯৯

 

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় হোমিওপ্যাথি চিকিৎসার জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, জামালগঞ্জ শাখার আয়োজনে এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০টায় সাচনা বাজার বেহেলী রোডের ষীষ হালদার ভবনের ২য় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. পিসি সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. লিটন দেবনাথ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দীলিপ চন্দ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবগঠিত জামালগঞ্জ হোমিওপ্যাথিক কমিটির সভাপতি ডা. অসিম চন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ—ডা. বিষ্ণুপদ সূত্রধর, মৃদুল তাং, সত্যেন্দ্র দেবনাথ, জান্টু চন্দ, সুজিত মোহন দাস প্রমুখ।

অনুষ্ঠান শেষে জামালগঞ্জ উপজেলা হোমিওপ্যাথিক পরিষদের ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102