বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ইসরাইলী পণ্য বয়কট করে ফিলিস্তিনের পক্ষে দাড়াতে হবে:: আল্লামা নুরুল ইসলাম খান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
২১৬

আল হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জে তৌহিদী জনতার আহবানে অনুষ্ঠিত এক সমাবেশে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা নুরুল ইসলাম খান ইসরাইলী পণ্য বয়কট করে ফিলিস্তিনের পক্ষে দাড়ানোর জন্য দেশের সকল দেশপ্রেমিক জনগণের প্রতি উদাতত্ত আহবাণ জানিয়েছেন। আজ শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমআ সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দিরাই-মদনপুর পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবাণ জানান।

মাওলানা আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী,মাওলানা শিব্বির আহমদ উলুতুলু,মাওলানা এমদাদুল হক আশারছরী,মাওলানা তাহির আহমদ জামলাবাদী,মাওলানা আব্দুল্লাহ কলাইয়া,মাওলানা মুখলিছুর রহমান শাখাইতি,মাওলানা রমজান হোসাইন,মাওলানা নুরুল ঈমান,মাওলানা মিজানুর রহমান,মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী,মাওলানা খালেদ আহমদ জায়িম,মাওলানা মুতিউর রহমান,মাওলানা হাফিজ আবু সাইদ ও মাওলানা নাসরুজ্জামান প্রমুখ।

ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাই-মদনপুর পয়েন্টে তৌহিদী জনতার উদ্দ্যোগে আয়োজিত এই সমাবেশে দিরাই রাস্তা ও আশপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিয়ানরা ব্যানার ফেস্টুন ও পতাকা নিয়ে মিছিল সহকারে যোগদান করেন। ইসরাইলি হত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এতে স্থানীয় জনগণ,মুসল্লি,শিক্ষার্থী, ব্যবসায়ী ও শ্রমজীবী সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান বলেন,আমাদের সবার দায়িত্ব নৃশংস এই হত্যাযঙ্গের বিরুদ্ধে সাধ্যমত প্রতিবাদ করা। ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা। তিনি আরো বলেন ইসরাইলি পণ্য বিক্রি বন্ধ করে দেশীয় পণ্যে মনোযোগ দিতে হবে। তোমার পণ্য ক্রয় যেন গাজায় বোমা ফেলার কারণ না হয়। তিনি ব্যবসায়ীদের প্রতি এই আহবান জানিয়ে বলেন ইসরাইলি পণ্য মানে গাজায় রক্ত,আমাদের টাকায় এসব হত্যাযঙ্গ চলতে দেয়া যায়না।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানিয়ে বলেন প্রয়োজনে দেশের লক্ষ লক্ষ যুবক যুদ্ধে যেতে প্রস্তুত রয়েছে। তিনি ফিলিস্তিনের পরিপুর্ণ স্বাধীনতা আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চালিয়ে যাবার জন্য উপস্থিত জনতার প্রতি আহবান জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন,কিছু আন্তর্জাতিক কোমল পানীয় কোম্পানি যেমন কোকাকোলা, স্প্রাইট, সেভেন আপ ইসরাইলেও ব্যবসা করে এবং তাদের লাভের অংশ ইসরাইলি আগ্রাসনে ব্যয় হয়। তাই দেশীয় কোম্পানিগুলোর উচিত দোকানদারদের প্রণোদনা দিয়ে এ পণ্যগুলোর বিকল্প তৈরি ও জনপ্রিয় করা। বক্তারা আরো বলেন ইসরাইল গত এক থেকে দেড় বছরে গাজায় যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, তাতে প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এটি নিছক যুদ্ধ নয়, বরং একটি পরিকল্পিত গণহত্যা। এর বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত করতে জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102