বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পরিবারটি মাথা গুজার ঠাঁই চায়

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
২০৭

 

মতিউর রহমানদুলাল,(গোয়াইনঘাট) সিলেট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফুলতৈলছগাম গ্রামে মর্মান্তিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কছির মিয়ার বসত ঘর পুড়ে ছাই হয়েছে। গবাদি পশু ছাগল হাঁস মুরগি এমনকি ঘরের আসবাবপত্র সহ বাকি নেই কোন কিছু। বসত ঘরের লোকজন আত্মীয়ের বাড়িতে থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় তারা।
বর্তমানে অসহায় পরিবারের ৬ সদস্য পাশের ঘরে আশ্রয়ে আছেন।গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টায় ভয়াবহ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।তবে কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত এখনো রহস্য উদঘাটন করা যায়নি।
গ্রামের কারো সাথে তাদের কোন ধরনের শত্রুতা নেই বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। এতে সর্বহারা পরিবারটি মাথা গুজার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চায়।
শুক্রবার ১১ এপ্রিল বাদ জুম্মা পুড়ে যাওয়া কছির মিয়ার বসত ঘর সরেজমিন পরিদর্শন করেন,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গ্রামবাসী। তোয়াকুল ইউপির সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ সমাজের বিত্তবান ও প্রবাসী সংগঠনের প্রতি অসহায় কছির মিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান সাংবাদিক এম এ রহিম উপজেলার প্রধান প্রধান সড়ক ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ উপজেলায় দুটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি তুলেন এবং যথাসাধ্য অসহায় কছির মিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন। গ্রামবাসীরাও কছির মিয়ার ছোট ছোট সন্তানেরা যাতে ঘরে বসবাস করতে পারে তার জন্য গ্রামের বিত্তবানদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102