বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
১১৬

 

ছায়াদ আহমদ সবুজ,শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে ভালো আছে। এসব দেখে মানুষ আমাকে বলতেছে আপনাদেরকে আরও ৫ বছর দেখতে চাই। পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে বাড়ছে। আরও বাড়ানো হবে।

বৃহস্পতিবার(১০ এপ্রিল) দুপুর ২ টায়  সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

দেশে মব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানেই মব হচ্ছে সেখানেই এ্যাকশনে যাচ্ছি আমরা। যারা ঘটনা ঘটাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ  মব করতে চায় তাহলে কঠোর হাতে দমন করা হবে।

শান্তিগঞ্জ থানা এলাকায় ঘন ঘন সংঘর্ষের ব্যাপারে তিনি বলেন, শুধু পুলিশকে দোষ দিলে হবেনা, এ কাজ শুধু পুলিশের না,জনসাধারণকে বেশী করে  সচেতন করতে হবে। আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি বলেন, এ অস্ত্র যাতে ব্যবহার করা  না হয় সেদিক নজর রাখবে পুলিশ।

শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও  বলেন, স্বরাষ্ট্র ও কৃষি  দেখার জন্য  আমি এখানে এসেছি।  ফরেন দেখার জন্য ফরেন  মিনিস্টার রয়েছেন। তবে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে।চুক্তিতে বন্দী বিনিময় করার কথা বলা আছে। এ চুক্তির আলোকে ক্রিমিনালকে ফিরিয়ে আনার চেষ্টা করব। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, চিকেন নেক ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে কোন যুদ্ধের কোন শঙ্কা নেই। আমরাতো আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছি।এগুলো সবগুলো উদ্ধার করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষাঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন।

এসময় সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা- উন- নবী, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা ও শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102