বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে সুবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে
২৫২

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে সুবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ::

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৯ এপ্রিল) শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।  মিছিলটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাস প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে শিক্ষার্থীরা, বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন।

উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। নারী, শিশু ও নিরপরাধ মানুষের উপর এ ধরনের বর্বরতা যে কোনো সভ্য সমাজের জন্য লজ্জার।  আমরা এই নির্মমতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, যেন তারা অবিলম্বে এই সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফের সভাপতিত্বে আরও বক্তব্য বক্তব্য রাখেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো: শারফউদ্দিন, অর্থ ও হিসাব পরিচালক হেমায়েত মিয়া, কর্মকর্তা -কর্মচারীর মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মিনহাজ উদ্দিন,  পংকজ চক্রবর্ত্তী জয়, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাইদুর রহমান মাহি। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102