বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে সাংবাদিকদের নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় অনুষ্ঠিত 

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
২৩২

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::
জৈন্তাপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে হরিপুর সেনাক্যাম্পে ২৭ বীর ইউনিটের অধিনায়কের উপস্থিতিতে এক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ই এপ্রিল) ৪:৩০ ঘটিকায় জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে ২৭বীর ইউনিটের অধিনায়কের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  এতে আরো উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহ চারজন কমিশন্ড অফিসার, ২ জন জেসিও।

এ সময় উপজেলার মোট ১৪ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে  সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সমগ্র জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিবিধ বিষয় নিয়ে দুইঘন্টাব্যাপী আলোচনা হয়। আলোচনা চলাকালে উপস্থিত সাংবাদিক ও সংবাদকর্মীগণ উম্মুক্ত ভাবে বক্তব্য রাখেন। এ সময় সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, চুরি ডাকাতি বন্ধ, মাদক পাচার নির্মুল , নিরাপদ সড়ক নিশ্চিত করণ, যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিতকরণ ,পরিবেশ  রক্ষা বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।

সমাপনী বক্তব্যে ২৭ বীর ইউনিটের অধিনায়ক বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পন। সমাজ থেকে দূর্নীতি অনিয়ম দূর করতে এবং প্রকৃত ঘটনা তুলে ধরা যেমন সাংবাদিকদের কাজ তদ্রূপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিক তথ্য দিয়ে এসব অনিয়ম দূর করতে সহায়তা করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি জৈন্তাপুর উপজেলার সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102