বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে
৩৮৫

 

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সুনামগঞ্জ জেলা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে জেলা শহরের আব্দুজ জহুর সেতুর পশ্চিম পাড় থেকে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক এন.ডি. উছমান গনি ও সদস্য সচিব রিদওয়ানুল হক নিহালের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সুনামগঞ্জ জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় এন.ডি. উছমান গনি বলেন, “নতুন কমিটির অনুমোদন দেওয়ায় আমরা কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কমিটি শুধু সুনামগঞ্জ নয়, বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রথম জেলা কমিটি হিসেবে ইতিহাস গড়েছে।”
তিনি আরও বলেন, “আমরা কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুযায়ী সংগঠনকে এগিয়ে নিয়ে যাব এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা আগামী প্রজন্মের মাঝে পৌঁছে দিতে কাজ করব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমেদ শিহাব, যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম তারেক, আলী ইমরান, মিজান মিয়া, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম ও দ্বীন ইসলাম।
এছাড়াও ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল জামান, যুগ্ম সদস্য সচিব সালেহা বেগম, সাজ্জাদুর জামান শাহিন, মাহমুদুল হাসান তোহা, তোফায়েল আহমেদ, নোহান মাহদি চৌধুরী, আরিফুল ইসলাম জোহান, মোফাচ্ছির আহমেদ মুহিত, মুখ্য সংগঠক ইকরাম আলী সিয়াম এবং মুখপাত্র নাঈম আহমেদ অন্তরসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102