বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে নারীর উন্নয়নে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
২২৯

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের এডিপির অর্থায়নে “নারীর উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ ও প্রশিক্ষণ পরবর্তী সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৫” এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এই কর্মসূচির মাধ্যমে ২৩ জন নারী সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পান। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা নিজেদের তৈরি পোশাক প্রদর্শন করেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ছানোয়ার হোসেন ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রাম কুমার সাহা।
সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রণধীর দেবনাথ এবং সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শামছুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর বর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা মানবাধিকার সংগঠনের সভাপতি মো. নুরুল হক, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আলমসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি করে সেলাই মেশিন ও নগদ ১,০০০ টাকা প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নারীর আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102