বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনার্স শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
১৯১

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২৮ মে) সকাল ১১টায় কলেজের অনার্স বিভাগের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে এবং সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শামীমা আক্তার শিমু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল করিম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উজ্জ্বল হোসেন এবং ইতিহাস বিভাগের আসমাউল ইসলাম সাকির। উজ্জ্বল হোসেন বলেন, “এই কলেজ শুধু আমাদের উচ্চশিক্ষার পথপ্রদর্শক নয়, বরং জীবনের মূল্যবোধ শিখিয়েছে। আমরা শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো।”
আসমাউল ইসলাম সাকির বলেন, “চারটি বছর কেটে গেল যেন এক চোখের পলকে। আমাদের শৈল্পিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক বিকাশে এই কলেজের অবদান অনস্বীকার্য।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবু উবায়দা নাদিম, ইতিহাস বিভাগের প্রধান পঙ্কজ বর্মন, শিক্ষক মীর মোশাররফ হোসেন, আব্দুল করিম, কামরুল ইসলাম তালুকদার সবুজ ও মনব্রত স্যার।

বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং তাঁদের মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে সমাজে অবদান রাখার আহ্বান জানান।

অধ্যক্ষ সুজিত রঞ্জন দে বলেন, “জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলা। তোমরা যে শিক্ষা পেয়েছো, সেটিকে কাজে লাগিয়ে নিজ নিজ অবস্থানে আলোকিত মানুষ হও—এই প্রত্যাশা করি। তোমাদের মনে রাখতে হবে, ডিগ্রি নয়, দায়িত্ববোধই একজন প্রকৃত শিক্ষিত মানুষের পরিচয়।”

প্রধান অতিথি রফিকুল ইসলাম বিন বারী বলেন, “তোমাদের সামনে এখন এক নতুন দিগন্ত। আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং সততার সঙ্গে এগিয়ে গেলে কোনো বাধাই তোমাদের রুখতে পারবে না।”

অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় কিছু শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102