বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

সুনামগঞ্জে নদী ভাঙনে ধসে পড়লো বহু ঘরবাড়ি

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে
৩০৭

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামে হঠাৎ করে বৃষ্টির পানিতে নদীর পাড় ভেঙে পড়ে বহু ঘরবাড়ি ধসে পড়ে। ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই সবকিছু তছনছ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পাড় ভাঙার সাথে সাথে বহু ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। অনেক পরিবার বাধ্য হয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ শিশু সন্তান নিয়ে কুড়েঘরে মানবেতর জীবনযাপন করছেন।

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শামসুজ্জামান ধন মিয়া বলেন, “আমাদের এলাকায় এমন বিপর্যয় আমরা কখনও দেখিনি। নিমিষেই ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। বৈশাখ মাসের ধান কেউ উঠাতে পারেনি, যা কিছু উঠিয়েছি সব ধান মিশে একাকার হয়ে গেছে।”

বেহেলী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হাফছা বেগম জানান, তার নির্বাচিত ওয়ার্ডের অন্তর্ভুক্ত সদস্য

আলী হোসেন (৪৫), জয়নাল আবেদীন (৬০), জিয়াউদ্দিন (৪০), রবি আলী (৮০), আব্দুল গনি (৭০), আলম মিয়া (৫৫), আবুল কাশেম (৫০)
এই সাতটি পরিবারের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। এছাড়াও আরও অনেক পরিবার এখনও ঝুঁকির মধ্যে আছেন।

তিনি আরও বলেন, “বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পানি বেড়ে যাওয়ায় এই ভাঙন দেখা দিয়েছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সামনে আরও পানি বাড়লে পুরো গ্রামের ক্ষতি হতে পারে। এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।”

গ্রীস প্রবাসী আলী হোসেন বলেন, “বাড়িতে ছুটি এসে এমন বিপদ চোখের সামনে দেখব ভাবিনি। অনেক টাকা খরচ করে পাকা বাড়ি করেছি, এখন রান্নাঘর, বাথরুম, পানির ট্যাংকি, টিউবওয়েল সবই ধ্বংস হয়ে গেছে।”

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুন নুর বলেন, “আমি স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি। যেহেতু বৈশাখ মাসের ধান সবাই ঘরে তুলেছে, ধান ও গবাদি পশু যাতে সুরক্ষিত থাকে সে বিষয়ে জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তাকে পাঠানো হবে। তিনি রিপোর্ট দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102