বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে
২২৬

শাহ্ ফুজায়েল আহমদ,জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। (২২ মে ) বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০মিনিটে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম মাঠে ৬ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ্।

এসময় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসেন ।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, উপজেলা সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল,
চিলাউরা- হলদিপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলি ইউনিয়ন চেয়ারম্যান আঙ্গুর মিয়া ।বন বিভাগের জাকির হোসেন, কৃষি অফিসের রাজন আকন্দ, তপন চন্দ্র শীল সহ সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কৃষক-কৃষাণী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ২২ টি স্টল বসেছে। এসব স্টলে নানা প্রযুক্তি ব্যবহার করে ধান, শাক-সবজি, ফল-ফুল সহ কিভাবে বিভিন্ন প্রকার ফসল দ্রুত ফলনশীল এবং উৎপাদন করা যায়, তা প্রদর্শন করা হয়েছে।

অতিথিরা এসব স্টল পরিদর্শন করেন। এছাড়া দিন ব্যাপী মেলায় আসা কৃষক, কৃষাণী সহ সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। এ সময় কৃষক ও উৎসাহী মানুষজন মাটিতে ও ভাসমান সবজি বাগান তৈরি সহ নানা প্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান লাভ করেন। আশা করা হচ্ছে, এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে ফসলি জমি, শাক-সবজি ও ফল-ফুলের গাছ রোপন ও চাষাবাদের মাধ্যমে লাভবান হবেন কৃষক সহ উৎসাহিরা।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ বলেন ৬দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলার কৃষক- কৃষাণীদের বাড়বে আবাদী জমির পরিমাণ ও আরো বেশি ফসল উৎপাদন হবে। তাতেই সার্থক হবে কৃষি প্রযুক্তি মেলার সকল আয়োজন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102