বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
৭৭

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গুরুজন সংবর্ধনা, কৃতি ব্যক্তিদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের পূজামণ্ডপে মহামায়া যুব সংঘের উদ্যোগে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহামায়া যুব সংঘের সদস্য শ্রাবণী রানী দাস ও সাগর দাসের যৌথ সঞ্চালনায় এবং মির্জাপুর পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা বলেন, ‘এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই। আগামীতে দুর্গাপূজা উপলক্ষে এ ধরনের অনুষ্ঠান আরও বেশি বেশি আয়োজন করা হবে বলে আশা করি। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে উপজেলা থেকে জেলাজুড়ে ছড়িয়ে পড়ুক।’
তিনি আরও বলেন, ‘নিজ নিজ ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান কীভাবে মাতা-পিতা ও গুরুজনদের সম্মান করতে হয়, সে বিষয়ে শিক্ষা দেওয়ার পাশাপাশি ধর্মীয় জ্ঞানসহ নানা বিষয়ে তরুণদের শিখতে সাহায্য করবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের জীবনের সব দুর্গতি ও অমঙ্গল দূর হোক।’

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মহামায়া যুব সংঘের উপদেষ্টা অজিত চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, যুক্তরাজ্য বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আকিকুর রহমান আকিক এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপ দাস। এ ছাড়া বক্তব্য দেন গুরুজন শ্রীমতি নিয়তি দাস ও ইউপি সদস্য জহির উদ্দিন।

আলোচনা সভা শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গুরুজনদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি গ্রামের কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, জয়কলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন শিপন, জেলা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক সাগর আহমদ, যুবদল নেতা সৈয়দ আলমসহ পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও আগত দর্শনার্থীরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102