বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

দিরাইয়ে ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত করতে ঐক্যবদ্ধ শরিফপুর গ্রাম

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
১৬৪

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-

সুনামগঞ্জের দিরাইয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামবাসী।

এ উপলক্ষে আজ সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী নিয়াজ মাহমুদ রিপনের বাড়িতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি ছাদিকুর রহমান চৌধুরী( ছাদ মিয়া) এবং ফুয়াদ হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শরিফপুর গ্রামের মুরব্বি মাহমুদুল হোসেন সেজু, আব্দুল আলেক, মাওলানা আব্দুর রউফ, হাজী আব্দুল কাহার, মো. জিতু মিয়া (মাস্টার), আবুল হুসেন, রেসকু মিয়া, আফরোজ মিয়া, কার্তিক পাল, মাওলানা এনামুল হক, ইউপি সদস্য সুমিত পাল,
জাকির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ভাটিপাড়া ইউনিয়নের উন্নয়নে যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব প্রয়োজন। তাই শরিফপুর গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে নিয়াজ মাহমুদ রিপনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে কাজ করবে।

সভায় উপস্থিত শরীফপুর গ্রামের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে নিয়াজ মাহমুদ রিপনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং তাকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102