বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জুলাই যোদ্ধাদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
২২৬

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গনঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের ( ক্যাটাগরী-সি) মাঝে আর্থিক অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ই মে) দুপুর ১২:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এই চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

এ সময় জৈন্তাপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছয়জন জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত চারজনের হাতে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।

এ সময় চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউএফএইচপিও) ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুখ, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম।

এ সময় ২০২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে আহত (ক্যাটাগরি “সি”) জৈন্তাপুর উপজেলার ছয়জনের মধ্যে উপস্থিত চারজন আহত জুলাই যোদ্ধাদের মাঝে এই চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। জৈন্তাপুর উপজেলায় ছয়জন জুলাই যোদ্ধারা হলেন মো হাবিবুল্লাহ শিকদার, মোঃ নূর উদ্দীন,আলমাছ আহমদ, মোঃ আসআদুর রহমান আল ফারুক,মাসুদ আহমেদ ও মাহমুদ হোসাইন। অনুপস্থিত দুইজন পরবর্তী এসে তাদের চেক ও স্বাস্থ্য কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102