বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডিম দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
১৪৯

ডিমের গুণগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে “ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি”-এই প্রতিপাদ্যকে ধারন করে সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় ২৪তম বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৯ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভা, র‌্যালি ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়।

উপজেলা ভেটেরিনারি হাসপাতালের মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে খামারিদের অংশ গ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ ও তরুণ ব্যবসায়ী মনোয়ার হোসেন শাহাদত।

ডা. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে খামারিদের পক্ষে বক্তব্য রাখেন পোল্ট্রি শিল্পের প্রতিনিধি জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বিশ্ব ডিম দিবসের গুরুত্ব এবং ডিমের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, ডিমকে একপ্রকার পরিপূর্ণ (সুষম) খাদ্য। ডিমে যেসব পুষ্টিগুণ থাকে, তা সাধারণত অন্যান্য খাবারে খুব কমই থাকে। এটি গর্ভবতী মা, শিশু, কিশোর এবং বয়স্কদের জন্যে অতি প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম।

পুষ্টি বিজ্ঞানের বরাতে তারা আরো জানান, একটি সম্পূর্ণ ডিমে প্রায় ৬ গ্রাম মানসম্মত প্রোটিন, ৫ গ্রাম উন্নত ফ্যাটি এসিড, ৭০ থেকে ৭৭ কিলোক্যালরি শক্তি, ১০০ থেকে ১৪০ মিলিগ্রাম কোলিন ও অন্যান্য পুষ্টি উপকরণ থাকে। ডিমের প্রোটিনে রয়েছে মানুষের জন্য অত্যাবশ্যকীয় সকল অ্যামাইনো এসিড যা দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনে সহায়ক। ডিমের ফ্যাটি এসিডে এলডিএলের চেয়ে এইচডিএল এর অনুপাত বেশি। ফলে নিয়মিত ডিম খেলে রক্তে এইচডিএলের অনুপাত বাড়ে। মুরগির ডিমে ওমেগা-৩ ফ্যাটি এসিড বেশি থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায়। ডিমের কোলিন মস্তিস্ক কোষ গঠন ও সিগন্যালিং সিস্টেমে কাজ করে মানুষের স্মরণশক্তিকে বাড়িয়ে দেয়। এছাড়াও ডিমে লিউটিন ও জেক্সানথিন রয়েছে যা চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করে।

আলোচনা সভার পরে র‌্যালি অনুষ্ঠিত হয় এবং র‌্যালি শেষে নকলা পৌরসভার কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সেদ্ধ ডিম বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়ারুল ইসলাম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম, গণঅধিকার পরিষদের সাব্বির মন্ডলসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের জনগন, পশু পালনকারী স্থানীয় কৃষক-কৃষাণী, মাদ্রাসার মোহতামিমগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আর্থিকসহ সার্বিক সহযোগিতা করেছে সাত ভাই পোল্ট্রি এন্ড ফিস ফিড এবং লিম এগ্রোভেট নামক ভেটেরিনারি কোম্পানী।

তথ্যমতে, ১৯৯৬ সালে অনুষ্ঠিত আইইসি ভিয়েনা কনফারেন্স থেকে দীর্ঘ ৩০ বছর ধরে বিশ্বব্যাপী চলছে একটি ইতিবাচক ক্যাম্পেইন। যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিমের প্রয়োজনীয়তার বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবারে বিশ্বজুড়ে “বিশ্ব ডিম দিবস” উদযাপিত হয়ে আসছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102