বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

দিরাই মর্নিং ফুটবল টিমের তিন দিনব্যাপী সিরিজের উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
১২৩

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জের দিরাইয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে দিরাই মর্নিং ফুটবল টিম-এর আয়োজনে তিন দিনব্যাপী প্রীতি ফুটবল সিরিজ।
​
বৃহস্পতিবার সকাল ৭টায় দিরাই মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি, সিলেট দুধওয়ালা গ্রুপের চেয়ারম্যান আমজাদ হোসেন চৌধুরী রাশেদ।

​উদ্বোধনী ম্যাচে টিম ‘এ’ ও টিম ‘বি’ একে অপরের মুখোমুখি হয়। খেলা শেষে প্রধান অতিথি আমজাদ হোসেন চৌধুরী রাশেদকে দিরাই মর্নিং ফুটবল টিমের পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
​সংবর্ধনা গ্রহণকালে আমজাদ হোসেন রাশেদ বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিরাই মিনি স্টেডিয়ামের সঙ্গে আমার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। দিরাই মর্নিং ফুটবল টিমের এমন চমৎকার উদ্যোগ ও কার্যক্রম দেখে সত্যিই আমি মুগ্ধ। ভবিষ্যতেও এই দলের যেকোনো প্রয়োজনে আমি সবসময় তাদের পাশে থাকব।

​উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা পরিচালনা করেন দিরাই মর্নিং ফুটবল টিমের সিনিয়র সদস্য প্রণয় দেবনাথ ও সাংবাদিক পাবেল হাসান। ​খেলা শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও অতিথিদের নিয়ে দিরাই আজমল কনভেনশন হল রুমে এক প্রাতরাশ (সকালের নাস্তা) ও সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102