বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করলেন ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
১৫৪

 

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জামালগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সাচনাবাজার ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ জন কৃতী শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৯ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১৩ জন।শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় সাচনাবাজার ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি। তাঁর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গুনেন্দ্র কুমার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেন, ইউপি সদস্য ছমির উদ্দীন, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ এবং হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার শিপা। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন গিরীদারী পাল ও চিত্তরঞ্জন দাস। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন পৌলমী রায়, রুকাইয়া আফরিন মাহি, ইকরা জাহান ইফা ও গৌরব পাল।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেন বলেন, শিক্ষার্থীদের এগিয়ে যেতে অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জামালগঞ্জে চেয়ারম্যান মাসুক মিয়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে যে উদ্যোগ নিয়েছেন, তা শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে। ছোটবেলায় পাওয়া এমন স্বীকৃতি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ যারা ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি পেয়েছ, এই অর্জন ধরে রাখতে হবে। তোমরাই ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবে। দেশ পরিচালনায় তোমাদের মতো মেধাবী ও দক্ষ মানুষের প্রয়োজন হবে।

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, আমি চেয়ারম্যান থাকব কি না, তা জানি না। তবে সব সময় শিক্ষার্থীদের ভালোবাসার মধ্যে থাকতে চাই। চেয়ারম্যান না থাকলেও শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব।তিনি বলেন, আজ যাদের মূল্যায়ন করা হচ্ছে, তারা ভবিষ্যতে আরও ভালো কিছু করবে – এটাই আমার প্রত্যাশা। অভিভাবকদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষার ওপর নির্ভর না করে সন্তানদের নৈতিক ও পারিবারিক শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান। তিনি বলেন, সন্তানদের এমনভাবে মানুষ করতে হবে, যাতে ভবিষ্যতে তারা বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।শিক্ষার পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান চেয়ারম্যান। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সেরা বিদ্যালয় নির্বাচিত হওয়ায় হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক এবং বিশেষ অতিথি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদারকে সম্মাননা ক্রেস্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে দাপ্তরিক কাজে বাইরে থাকায় তাঁরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তাঁদের পক্ষে প্রতিনিধিরা ক্রেস্ট গ্রহণ করেন।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102