বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

বিজয়নগরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
২০৫

সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়া::

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মোঃ মহসিন মিয়া (৩৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় তার নিজস্ব বসতঘর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের রমজান মিয়ার ছেলে মহসিন মিয়ার বসতঘর তল্লাশি করে ৫ কেজি গাঁজা ও গাঁজার গুঁড়া উদ্ধার করা হয়। পরে উপস্থিত স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ বিধি অনুযায়ী উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রেখে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102