জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচিতে অংশ নিয়ে সনদপত্র পেল সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার
সুনাম দিগন্ত ডেস্ক
সংবাদ প্রকাশ
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
১২৯
বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচিতে অংশ নিয়ে সনদপত্র পেল সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার
সুনামগঞ্জ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ‘স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা/নিবন্ধ লিখন কর্মসূচিতে অংশ নিয়ে সনদপত্র পেয়েছে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্র এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও প্রতিযোগীরা অংশগ্রহণ করে। কর্মসূচিতে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারকে একটি সনদপত্র প্রদান করা হয়েছে। পাঠাগারের সভাপতি শেখ একেএম জাকারিয়াসহ সংশ্লিষ্টরা জানান, জাতীয় গ্রন্থকেন্দ্রের এ কর্মসূচিতে অংশগ্রহণ এবং সনদপত্র পাওয়া গণপাঠাগারের জন্য আনন্দের ও গর্বের। সাহিত্য ও সংস্কৃতিচর্চার পাশাপাশি জাতীয় বিভিন্ন...
২০৯
সুনামগঞ্জ প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ‘স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা/নিবন্ধ লিখন কর্মসূচিতে অংশ নিয়ে সনদপত্র পেয়েছে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্র এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
কর্মসূচিতে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারকে একটি সনদপত্র প্রদান করা হয়েছে।
পাঠাগারের সভাপতি শেখ একেএম জাকারিয়াসহ সংশ্লিষ্টরা জানান, জাতীয় গ্রন্থকেন্দ্রের এ কর্মসূচিতে অংশগ্রহণ এবং সনদপত্র পাওয়া গণপাঠাগারের জন্য আনন্দের ও গর্বের। সাহিত্য ও সংস্কৃতিচর্চার পাশাপাশি জাতীয় বিভিন্ন কর্মসূচিতে গণপাঠাগারের অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।