বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত সর্দার বাবুল গ্রেপ্তার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
২১৭

সামজাদ জসি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও ১৮টি মামলার সক্রিয় আসামি বাবুল মিয়া ওরফে ‘বাবুল ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে উপজেলার চম্পকনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাবুল ডাকাত বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ মাহবুবুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মোঃ রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চম্পকনগর বাজারে অভিযান চালায়। সেখান থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ডাকাত সর্দার বাবুলকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বাবুল ডাকাতের বিরুদ্ধে ২টি ডাকাতি মামলার পরোয়ানাসহ মোট ১৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে ৮টি ডাকাতি, ১টি হত্যা, ৪টি চুরি, ১টি অপহরণ, ১টি অস্ত্র মামলা এবং নারী ও শিশু নির্যাতনসহ ২টি মারামারির মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, বাবুল ডাকাত দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অপরাধ সংঘটনের পর সে আত্মগোপনে গিয়ে ভিন্ন ভিন্ন এলাকায় বসবাস করত।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102