বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
১৯৭

ছায়াদ হোসেন সবুজ,শান্তিগঞ্জ::

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১০ মে) সকাল ১১ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে শান্তিগঞ্জ উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ একটি মীমাংসিত বিষয়৷ কারণ পার্লামেন্টে আইন পাশ করে এর স্থান নির্ধারণ করা হয়েছে। যারা এটা নিয়ে বিরোধিতা করছেন তারা ষড়যন্ত্রকারী৷ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুটি সেশনে ক্লাস শুরু হয়ে গেছে৷ তাই শিক্ষার্থীদের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে পূর্ব নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরু করা উচিত। তা না হলে শিক্ষার্থীদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে৷ তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমি সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। তারা বলেছেন নির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয় হবে। এবং তারা এর কাজ দ্রুত শুরুর করার চেষ্টা করছেন৷ তবে আমাদের থেমে থাকলে হবে না বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের আগপর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে৷

ফাইল ছবি

জেলা যুবদল নেতা মোফাসসির আহমদ হৃদয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, সদর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, সেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, শ্রমিক ফেডারেশনের নেতা নজরুল ইসলাম, শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী ময়না মিয়া ও ব্যবসায়ী আব্দুল লতিফ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইছমতপাশা, জামির মিয়া, আব্দুল কাইয়ূম, ওয়াকিব মিয়া, যুবদল নেতা ফরুক মিয়া, আরজু মিয়া, আলম খান, নাজমুল হোসেন, আব্দুল অজুদ, শহিদ মিয়া, মাফি মিয়া ,মনসুর মিয়া, ছাত্রদল নেতা সালেহ আহমদ লিটন, মূরশেদ আহমদ হৃদয়, নাঈমুর রহমান রেজুয়ান, তপু ইসলাম ইমন, মিছবাহ আহমদ, তকিন, মাহিন ,মাহি, বাহরিয়া, ও জাহেদ মিয়াসহ আরও অনেকে৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102