বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন 

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে
৩১৬

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৩নং চারিকাটা ইউনিয়নের অন্তর্ভুক্ত দি মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।৬ই মে মঙ্গলবার দুপুর ২টায় চারিকাটা ৫মৌজাবাসীর আয়োজনে চারিকাট দাখিল মাদ্রাসা সংলগ্ন লালাখাল চতুল রাস্তার পাশে বিশাল এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, সাবেক চেয়ারম্যান শাহ্আলম চৌধুরী তোফায়েল, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন বিলাল।মানববন্ধনে মেসার্স খোদেজা বহুমুখী ফার্মের ইজারাকৃত ও দি মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করণ ও দীর্ঘ কয়েক যুগ ধরে স্থায়ীভাবে বসবাসকারী পরিবারদের নামে স্থায়ী ভাবে সরকারি বন্দোবস্ত প্রদানের জোর দাবী করা হয়।বক্তারা বলেন ২০১১ সালে দি মেঘালয় টি এস্টেটের সরকারি ইজারার ২৬নং অনুচ্ছেদ অনুযায়ী লীজ নবায়ন না করা সহ সকল শর্ত ভঙ্গ করেছে। তাছাড়া দীর্ঘদিন যাবত লীজকৃত এলাকায় বসবাসকারী অধিবাসীদের সাথে যে সমঝোতা শর্ত দেয়া হয়েছিলো সেটাও লঙ্ঘন করা হয়েছে। এ সময় বক্তারা আরো বলেন, এই অঞ্চলের মানুষ কয়েক পুরুষ ধরে বসবাস করে আসলেও নিজ দেশে রোহিঙ্গা শরনার্থীদের মত তাদের ভবিষ্যৎ অন্ধকার।তারা বলেন, উক্ত এলাকায় বসবাসরত মানুষ এই জায়গা গুলোতো বসবাসের উপযোগী সহ কৃষি ক্ষেত্রে উপযুক্ত করে তুলেছে। তারা দাবী করেন সরকার কর্তৃক ইজারা যদি দেয়া হয় তাহলে স্থায়ী বন্দবস্তের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে বসবাসকারীদের যেন দেয়া হয়। এতে সরকারি সকল প্রকার কর, খাজনা দিতে তারা প্রস্তুত রয়েছেন। অন্যাথায় পুনরায় কোন বৃহৎ প্রতিষ্ঠানকে লৗজ প্রদান করার কারণে এই এলাকার মানুষের পরবর্তী প্রজন্ম স্থায়ী বাসস্থানের অভাবে অন্ধকারের নিমজ্জিত হবে।মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দীন, মনির আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম, আবদুল হান্নান, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, শামসুল হক, মাওলানা আবদুল মালিক, কামাল আহমেদ, জহিরুল ইসলাম, মাহমুদ আলি, রফিক আহমেদ, ওমর আলী, তাজুল ইসলাম, নেছার আলী সহ অন্যান্যরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102