শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

সিলেটে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
৯৩

জাহিদুল ইসলাম :

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী সিলেট বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, “বৃক্ষ যে শুধু ফল দেয়, ফুল দেয় আর কাঠ দেয় তা নয়। বৃক্ষ মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে।”

তিনি বলেন, জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে ইতোমধ্যে প্রায় ২০ লাখ গাছ রোপণ করা হয়েছে। শহরে নার্সারি জোন করার আশ্বাস দিয়ে তিনি বলেন, আগামী বৃক্ষমেলায় শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, “বৃক্ষরোপণ করে কেউ ঠকে না, বৃক্ষরোপণ করে সম্পদশালী হওয়া যায়। সামাজিক বনায়নের মাধ্যমে অনেকেই ধনবান হয়েছেন। সরকার বৃক্ষরোপণে অবদানের জন্য জাতীয় পুরস্কার দিয়ে মানুষকে উৎসাহিত করছে।”

সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শুমাইয়া ইসলাম শুভা ও রিয়াজ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রোমেল আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. শামসুজ্জামান এবং সাংবাদিক ও কলামিস্ট, বৃক্ষরোপণে জাতীয় পদকপ্রাপ্ত আফতাব চৌধুরী।

নার্সারি মালিকদের পক্ষ থেকে বক্তব্য দেন সিলেট নার্সারি মালিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মলয় লাল ধর। সিলেট কাঠ ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন সমিতির সভাপতি আবুল কালাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরেস্ট অফিস মসজিদের ইমাম মাওলানা মো. হাবিবুল্লাহ মিসবাহ এবং গীতা পাঠ করেন ফরেস্টার নীলোৎপল।

মেলায় নার্সারির স্টলে চারা বিক্রি ও সংরক্ষণ, দেশীয় বিলুপ্তপ্রায় প্রজাতির বৃক্ষের চারা সংরক্ষণ ও প্রদর্শন, ক্যাকটাস, অর্কিড, ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষের প্রদর্শনী এবং স্টলের সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য স্টল নির্বাচন করা হয়।

মেলায় প্রথম স্থান অধিকার করে পুরস্কার পেয়েছে সুগন্ধা নার্সারি। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মনোয়ারা বেগম।

দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার পেয়েছে সিলেট নার্সারি। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মলয় লাল ধর।

যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে সবুজ বন নার্সারি ও লিমন নার্সারি। সবুজ বন নার্সারির প্রোপ্রাইটর আবুল হোসেন এবং লিমন নার্সারির প্রোপ্রাইটর আবদুর রব।

পরে প্রথম, দ্বিতীয় ও যৌথভাবে তৃতীয় স্থান অর্জনকারী নার্সারি মালিকদের হাতে অতিথিবৃন্দ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

মেলায় মোট ৪০টি নার্সারির স্টল ছিল। পাশাপাশি কৃষি যন্ত্রপাতি ও খাবারের স্টলও ছিল। এসব স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষের চারা, ক্যাকটাস, অর্কিডসহ নানা ধরনের গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102