বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
২২১

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা -২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ঠা মে) দুপুর ২:৩০ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে ও উপ- সহকারী কৃষি কর্মকর্তা ( উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

এ আগে ফিতা কেটে প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ বছর মেলায় মোট ১২টি স্টল স্হাপন করা হয়েছে। স্টল গুলো হচ্ছে কৃষি পন্য প্রদর্শনী, সার,বীজ,জৈব বালাইনাশক স্টল,উচ্চ মূল্যে ফসল আবাদ, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, উন্নত ব্যবস্হাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, একক ফল বাগান,মিশ্র ফল বাগান,ভাসমান সবজি বাগান, বস্তা বা টিভি পদ্ধতিতে সবজি চাষ,কৃষি প্রযুক্তি গ্রাম স্টল,সর্জন পদ্ধতিতে ফসল আবাদ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন স্টল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্হানীয় কৃষক,কৃষাণীদের হাতে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, ভানু চন্দ্র নাথ,অরুণাংশ দাস,শোয়েব আহমদ, ইশতিয়াক আহমেদ, জাবেল খলিল চৌধুরী, সাহাবউদ্দিন, সানজিদা ইসরাত, মো সালেহ আহমদ, মামুনুর রশিদ, তামান্না আক্তার,খাদিজা সুলতানা জেরিন, হাবিবা বেগম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত কৃষক কৃষানীবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102