বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৪০ বার পড়া হয়েছে
২৪০

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার::

জামালগঞ্জে চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। এরফলে কৃষকের মুখে হাসি ফুটেছে, লাভের আশায় দিন গুনছেন তারা। এখন মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন কিষাণ- কিষাণীরা। সরেজমিনে দেখা গেছে, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ হাওরের মাঠে ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অনেক মাঠের ধান ইতোমধ্যে কেটে ফেলেছেন চাষীরা। তবে গত সপ্তাহে কয়েক দফা আকষ্মিক বৃষ্টিপাতে অনেক কৃষকের মাঠের ধান ভিজে গেছে। ফলে ভিজে যাওয়া ধান মাঠেই শুকাচ্ছেন অনেকেই। আবার অনেকে মাঠ থেকে ধান মাড়াই করে নিচ্ছেন।
এ ছাড়া উপজেলার হাওর শনির, মহালিয়ার, হালির, ছনুয়ার, রৌয়ার, ডাকুয়ার, জোয়াল ভাংগা, গজারিয়া, দিরাই ছাতল, পাগনার, মিনি পাগনার ও গনিয়ারসহ শতকরা ৯৭ ভাগ ধান কেটে ফেলেছেন কৃষকেরা। ধান মাড়াইয়ের কাজও চলছে পুরোদমে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা।
আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যেই শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে এমন দাবি কৃষি বিভাগের। চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
এদিকে জামালগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে পুরো উপজেলার ১২টি হাওরে ১৭ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। এর মধ্যে হাওরের জমি ১৭ হাজার ৫৩ হেক্টর ধান কর্তন হয়েছে। নন হাওরে ৪ হাজার ১৬ হেক্টর। ফলনের লক্ষ্যমাত্রা প্রায় দেড় লাখ মেঃ টন। যার বাজার মূল্য ৬ শত কোটি টাকা।
ইতিমধ্যে প্রায় ২০ হাজার শ্রমিক ও ১৩০টি কম্পাইন হারভেস্টার মেশিন দিয়ে হাওরের ৮৬ ভাগ ধান কর্তন সম্পন্ন হয়।
উপজেলার ফেনারবাঁক গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম চৌধুরী, সোনাপুর গ্রামের আব্দুল বাছিত জানান, চলতি বোরো মৌসুমে ধানের সার্বিক ফলন নিয়ে কৃষকরা খুশি। ধানের ফলন অত্যন্ত ভালো হয়েছে। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির ঘটনাও এবার কম ঘটেছে। যে কারণে পাকা ধানের ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি।
নয়াহালট গ্রামের কৃষক আখলাকুল ইসলাম বলেন, অন্য বছরের তুলনায় এবার বাম্পার ফলন হয়েছে। আশাবাদী আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যে ধান কর্তন শেষ হবে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102