বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

বিজয়নগরে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
১৯০

সামজাদ জসি,বি-বাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর ডাকবাংলা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত অলি ইসলামের ছেলে মোঃ কামরুল ইসলাম (৩০) এবং একই গ্রামের মোঃ ফরিদ মিয়ার ছেলে মোঃ রমজান মিয়া (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) বাপন চক্রবর্তীর নেতৃত্বে এএসআই মোঃ খোকন মিয়া ও পুলিশের একটি চৌকস দল চান্দুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ইব্রাহিমপুর ডাকবাংলা সংলগ্ন লাবিবা পরিবহনের বাস কাউন্টারের সামনে সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে ১০০ পিস করে সর্বমোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দতালিকা মূলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-৩৪) দায়ের করা হয়েছে।

বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102