বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উদযাপিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
২০৪

আল হেলাল,সুনামগঞ্জ :

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট ভবনের সামনে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি পালনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই শহিদদের আত্মত্যাগের তাৎপর্য, গণ-অভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তি, গণতন্ত্র ও দেশপ্রেমের মূল্যবোধ বিকাশে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও পুষ্পস্তবক অর্পণকালে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক,জেলা সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন,পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মল্লিক মঈনউদ্দিন আহমদ সোহেল,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনুর আলী,জেলা এলডিপির সাধারণ সম্পাদক জুলাইযোদ্ধা শেখ এমদাদুল হক, সুনামগঞ্জ জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ শেরগুল আহমেদ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট বিভাগের সহ সমন্বয়ক মোঃ রেদোয়ান আহমেদ,জাতীয় নাগরিক পার্টি এনসিপির দিরাই উপজেলা আহবায়ক আতাহার আলী রাহাত, জুলাই রেভ্যুলিউশনারী এলায়েন্স এর সুনামগঞ্জ জেলা আহবায়ক এ গ্রেডের জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী, জুলাইযোদ্ধা মোঃ আজিজুল হক,জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহমদ শিহাব,যুগ্ম আহবায়ক মোঃ নাঈম আহমেদ অন্তর,আমরা জুলাইযোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ হাফিজুল ইসলাম রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ূন কবির,যুগ্ম আহবায়ক মোঃ মহিম উদ্দিন,সদস্য মোঃ আব্দুল কাইয়্যুম সৌরভ চৌধুরী ও সাংবাদিক আবু হানিফসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবর্গ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সকলের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102