বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

দিরাইয়ে সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুলের অর্থায়নে শাহী ঈদগাহে বালু ভরাট সম্পন্ন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
২৩৭

দিরাই প্রতিনিধি:

দিরাই পৌরসভার পশ্চিম চন্ডিপুর ২ নং ওয়ার্ডের শাহী ঈদগাহের সংস্কার ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।

ঈদগাহ কমিটির আবেদনের প্রেক্ষিতে সাবেক মেয়র ও লন্ডন প্রবাসী আজিজুর রহমান বুলবুল এর নিজস্ব অর্থায়নে ঈদগাহ মাঠে বিট বালু ভরাট করে দেওয়া হয়। এতে ব্যয় হয়েছে ৪ লাখ ৭০ হাজার টাকা।

​স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম চন্ডিপুর ২ নং ওয়ার্ড শাহী ঈদগাহ মাঠটি সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিলে ঈদগাহ কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুলের সাথে যোগাযোগ করেন।

ঈদগাহ কমিটির পক্ষে ছাঁদ উদ্দিন, মাওলানা শরিফ উদ্দিন, মোসাহিদ মিয়া, নুরুল হক মিয়া ও আফাজ উদ্দিনসহ অন্যান্যরা এই বিষয়ে কথা বললে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেন।

​পৌরবাসীর কল্যাণে ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সায় দিয়ে সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল দ্রুততম সময়ের মধ্যে নিজস্ব তহবিল থেকে ৪ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দ দেন এবং মাঠ ভরাটের কাজটি সম্পন্ন করার ব্যবস্থা করেন।

​শাহী ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী জানান, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল বরাবরের মতোই এলাকার উন্নয়নে অবদান রেখে চলেছেন।

প্রবাসে থাকলেও এলাকার মানুষের সুখ-দুঃখে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের যেকোনো প্রয়োজনে তিনি সবসময় পাশে দাঁড়ান।

তাঁর এই দ্রুত পদক্ষেপ ও অর্থায়নের ফলে ঈদগাহ মাঠের দীর্ঘদিনের সমস্যা দূর হলো।

এজন্য এলাকাবাসী ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102