বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে ফ্রান্সের পতাকা টানাতে গিয়ে ৬০ ফুট উঁচু গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে
৩০৮

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চটি গ্রামের বাসিন্দা বিরেণ পাত্র (৩৫)। তিনি মৃত ইলেন্দ্র পাত্রের ছেলে। ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ উপলক্ষে ফ্রান্স দলের সমর্থনে পতাকা টানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) দুপুর প্রায় ১টার দিকে প্রায় ৬০ ফুট উঁচু একটি গাছে ফ্রান্সের পতাকা টানানোর কাজ শেষ করে নিচে নামার সময় অসাবধানতাবশত তার হাত ফসকে যায়। এতে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য অহিদুর রহমান ও গ্রাম পুলিশ শ্রী লবপাত্র।

নিহত বিরেণ পাত্র তিন কন্যা ও মাত্র ৬ মাস বয়সী এক ছেলের জনক। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরে শুক্রবার বিকেলেই ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

ইউপি সদস্য অহিদুর রহমান বলেন, “ফ্রান্স দলের সমর্থনে পতাকা টানাতে গিয়ে বিরেণ পাত্র দুর্ঘটনার শিকার হন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

পরিবারের সদস্যরা জানান, বিরেণ পাত্রের অকাল মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। বিশেষ করে তিন কন্যা ও মাত্র ৬ মাস বয়সী শিশুপুত্রকে রেখে তার চলে যাওয়া পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102