শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি প্রযুক্তির বিপ্লব ঘটাতে হবে: সিলেট জেলা প্রশাসক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
৭৭

শফিক আহমেদ,সিলেট প্রতিনিধি:

সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন,বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে হলে আমাদের কৃষি ও প্রযুক্তি খাতে উন্নতি করতে হবে। খাদ্য মানুষের মৌলিক চাহিদা। এ চাহিদা পূরনের লক্ষ্যে বর্তমান সরকার কৃষি খাতে ব্যাপক অগ্রগতি করেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ সে লক্ষ্যে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর হবে আগামী বাংলাদেশ। দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করতে হলে আমাদের সবাইকে কৃষি বিপ্লব ঘটাতে হবে। প্রত্যেকে নিজ নিজ জমিতে চাষ করে কৃষি খাতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি শুক্রবার বিকেলে
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সদর উপজেলা কতৃক
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় সদর উপজেলায় প্রনোদনা কর্মসূচির শুভ উদ্ভোধন ও কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনুর রুবাইয়াৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মোঃ মোঃ শামসুজ্জামান,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর
অতিরিক্ত উপ-পরিচালক
মোঃআনিসুজ্জামান,সদর উপজেলা কৃষি অফিসার
মোঃ শওকত জামিল।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক
কৃষকের মাঝে পুনর্বাসন খাত হতে প্রাপ্ত বিভিন্ন ফসলের বীজ সার, ফলের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এ সময় ২০০০ কৃষক এর মাঝে উফশি রোপা আমন ধান বীজ ও সার,৭৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজি বীজ ও সার, ৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন মরিচ বীজ, সার ও বালাইনাশক, ৫০ জন কৃষকের মাঝে লেবুর চারা ও জৈব সার, ৩০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পিয়াজ বীজ, সার, পলিশিট, এবং ১৩৫০ টি ফল ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102