বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
১৯৯

আল হেলাল,সিনিয়র প্রতিবেদক:

সুনামগঞ্জে জেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার দিপান্বিতা দেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শুভ রায় সুমন,সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম,সরকারী মহিলা কলেজ প্রভাষক মোঃ জুবায়ের হোসেন,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শতাব্দী ভট্টাচার্য্য,সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিবুর রহমান,সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ, সরকারী সতিশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুভাস চন্দ্র দাস,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি আল হেলাল, লবজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ছত্তার,জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ মনিরুজ্জামান ও পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের সহকারী ইন্সট্রাক্টর সাইমন সিরাজ,সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহজাহান মিয়া,বাংলাদেশ স্কাউটস এর জেলা কমিশনার কাননবন্ধু রায়,হাজী মকবুল হোসেন পূরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজয় কৃষ্ণ দাস,আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক খালেদা বেগম,দ্বীনি সিনিয়র মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদ মিয়া,নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি সাংবাদিক আফতাব উদ্দিন এবং শিক্ষা ও কল্যাণ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সুমন চন্দ্র সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের কন্সফারেন্স হলে ৩ দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এতে সংশ্লিষ্ট সকলকে স্বস্ব দায়িত্ব পালনের জন্য তাগিদ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102