শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নকলা ইউএনও ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্র যখন সন্ধিক্ষণে: বাংলাদেশ, ইতিহাস, উগ্রতা ও ভবিষ্যতের প্রশ্ন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভালুকা শাখার কার্যনির্বাহী কমিটির অনুমোদন তিন শব্দের সখ্যতা ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউ কের পক্ষ থেকে কোরবানি মাংস বিতরণ সম্পন্ন। বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়।

জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
২৭

নকলা (শেরপুর) প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ শেরপুর জেলার নকলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগড়িতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা এনজিও কমিটির পক্ষ থেকে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)-এর নির্বাহী পরিচালক লূৎফর রহমান, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেন ও আব্দুল করিম সরকার হেলথ সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলামের নেতৃত্বে জেলার শ্রেষ্ঠ ইউএনও মো. জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দ, নকলা পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আলাদা ভাবে ফুলেল শুভেচ্ছা জানান।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সায়েদুল ইসলামের স্বাক্ষরিত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা সূত্রে জানা গেছে, জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই), শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষক ও কাব শিক্ষিকা এবং শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ও শ্রেষ্ঠ কর্মচারী এই দশ ক্যাটাগড়িতে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন, নকলা উপজেলার ইউএনও মো. জাহাঙ্গীর আলম ও জালালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শেরপুর সদর উপজেলার শেরপুর পিটিআই’র ইন্সট্রাক্টর মোহাম্মদ নোমান সাঈদ, প্রধান শিক্ষিকা মোছা. সাহানাজ পারভীন ও জেলা শিক্ষা অফিসের কর্মচারী শেখ আহম্মেদ মুরাদ। নালিতাবাড়ীর সহকারী শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ ও কাব শিক্ষক মুহাম্মদ ছামেদুল ইসলাম। শ্রীবরদী উপজেলার প্রধান শিক্ষক মো. ফরাশ উদ্দিন ও কাব শিক্ষিকা সীমা রাণী ঘোষ এবং ঝিনাগাতীর সহকারী শিক্ষিকা শামীমা আক্তার।

উল্লেখ্য, মো. জাহাঙ্গীর আলম ২০১৮ সালে ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২৫ সালের জুলাই মাসের ২ তারিখে তাকে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয় এবং ৭ তারিখে তিনি নকলায় যোগদান করেন। এক বছরের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডসহ জনসেবার মানোন্নয়ন মূল্যায়নের ভিত্তিতে নকলার ইউএনও জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102