শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

এসএসসি/সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নকলায় প্রস্তুতিমূলক সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
১১২

নকলা (শেরপুর) প্রতিনিধি:

২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে শেরপুরের নকলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৮) সচিব ও প্রধান শিক্ষক মো. উমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের (২৪৩) সচিব অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি ও নামাকৈয়াকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল আলম প্রমুখ।

বক্তারা শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত দায়িত্ব পালনে অনাকাঙ্খিত সমস্যা ও সমাধান সম্পর্কিত দায়িত্ব সম্পর্কিত গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়া পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা, প্রশ্নপত্রের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও পরীক্ষার্থীদের অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সরকারের নির্দেশনা মোতাবেক এবার এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশ শুরু হয়ে সুষ্ঠুভাবে শেষ হবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

এসময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো)-এর উপজেলা আহবায়ক কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. অলিউল্লাহ, সদস্য সচিব ও কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. হযরত আলী, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ, মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. রেফাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৯) সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউসুফ আলী খান, গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৯০) সচিব প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (৩৩২) সচিব প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ বিভিন্ন ভ্যানুর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুল ইসলাম এবং জমিয়তুল মুদারেছিন উপজেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলার এমপিও ভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান, সুপার, সহসুপারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102