শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ধর্মপাশায় উদযাপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
২৩২

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের মতো ধর্মপাশা উপজেলাতেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় থানা রোডস্থ একটি কার্যালয়ে ইফতার পরবর্তী সময়ে উপজেলা শাখার সমন্বয় কমিটির নেতাকর্মীরা কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করেন।
এ সময় বক্তারা বলেন, গতানুগতিক রাজনীতির বৃত্ত ভেঙে সাধারণ মানুষের জন্য রাজনীতি করতেই এনসিপির পথচলা। তাদের মতে, ক্ষমতার প্রকৃত উৎস কোনো ব্যক্তি বা পরিবার নয়, বরং সাধারণ নাগরিক। গত এক বছরে এনসিপি রাজপথে থেকে মানুষের অধিকার আদায়ে কথা বলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের দুর্দশা ও নানা সংকটে দলটি সবসময় সরব ছিল বলেও তারা উল্লেখ করেন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. আজিজুল হক, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আজহারুল ইসলাম দিপ্ত, যুগ্ম সমন্বয়কারী নাসরিন সুলতানা, মোসাব্বির, মো. শাহীন কাদির, সাদ্দাম হোসেন, বাবুল মিয়া, সুজাউদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102