বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার : সুনামগঞ্জে পানিসম্পদ মন্ত্রী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে
৩৫০

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি,হাওরের বাঁধ রক্ষায় সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন, হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ আজকে পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এই অঞ্চলের মানুষদের ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।
শুক্রবার (২৭ ফেব্রæয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটি পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। ফলে বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি থাকবে। মন্ত্রী আরও বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি। সেই সাথে খাল খনন,নদী খনন,কিংবা বাঁধ নির্মাণ এই কাজ গুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সুতরাং এই প্রকল্প গুলোতে কেউ যাতে দুর্নীতি করতে না পারে সেই জন্য সরকার সর্তক অবস্থানে রয়েছে। এবং আমরা পাহাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই কাজ গুলো বাস্তবায়ন করব। এ সময় সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন,সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল,সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ, জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) এডভোকেট আব্দুল হক,বিএনপি নেতা নাদির আহমদ,আবুল মনসুর শওকত, মোঃ আবুল কালাম,তাহিরপুর উপজেলা বিএনপি নেতা মোঃ জুনাব আলী,মেহেদী হাসান উজ্জল ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মামুন হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসকের কাছে তিনি কবে এ জেলায় যোগদান করেছেন জানতে চাইলে ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন গত দেড় বছর আগে তিনি এ জেলায় যোগদান করেছেন। এদিকে সর্বোচ্চ ১৪৫ কোটি টাকা বরাদ্দ এনে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত পিআইসির মাধ্যমে রাষ্ট্রের টাকা লুটতরাজের মহোৎসব চালানোর দায়ে সুনামগঞ্জ জেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে গঠিত জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া (পরিচিতি নং ১৫৯০৭) কে অবিলম্বে সুনামগঞ্জ হতে অপসারণ এবং তদন্তপূর্বক তার দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102