বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

দিরাইয়ে নির্বাচনী সমাবেশে নাছির চৌধুরী : আওয়ামী লীগ আমাদের শত্রু নয়,আওয়ামীলীগ বিএনপির মিত্র

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে
৩৫১

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২২৫ নং সংসদীয় আসনে জমিয়ত-বিএনপি জোটের প্রার্থী সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আমি একটা কথা সুস্পষ্ট করে বলে দিতে চাই, সেটা হলো আওয়ামী লীগ আমাদের শত্রæ নয়। আওয়ামীলীগ আমাদের মিত্র। বিএনপি আওয়ামীলীগ মিলে ঐক্যবদ্ধভাবে ৭১ সালে মুক্তিযুদ্ধ করে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। তিনি বলেন,আমাদের শত্রæ হচ্ছে তারা যারা ৭১ সালে এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে,আমাদের মা-বোনদেরকে ধর্ষন করেছে। আজ এরা দিরাই-শাল্লায় আমাদের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে। তাই উগ্রবাদ,সম্প্রীতি,বিনষ্টকারীদের বিরুদ্ধে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন,আজ সুরঞ্জিত সেন গুপ্ত নেই। আমিতো আপনাদের সামনে আছি। আপনারা যেকোন প্রয়োজন হইলে আমার কাছে আসবেন। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা ছিল আছে এবং থাকবে। তিনি বলেন, আমাকে যারা অসুস্থ বলে প্রচার করে বেড়ায় আজ তারা নিজেরাই অসুস্থ। রবিবার (৮ জানুয়ারি) দিরাই উপজেলা সদরস্থ হ্যালিপ্যাড মাঠে সর্বশেষ নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিজ্ঞ বিচারপতি এডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি,সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল,জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থী ড. মাওলানা শুয়াইব আহমদ,যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাভেদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হক, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল মনসুর মোঃ শওকত, জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ শেরগুল আহমেদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী,সুনামগঞ্জ থেকে গুম হওয়া প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান। দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক,বিএনপি নেতা হুমায়ূন কবীর,মিজানুর রহমান মিজান,নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরী ও এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী এবং দিরাই উপজেলা বিএনপি-জমিয়তসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে শনিবার (৭ ফেব্রæয়ারি) সকাল ১১টায় দিরাই উপজেলা সদরস্থ আজমল কনভেনশন হলে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোলিং এজেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় আগামী ১২ ফেব্রæয়ারি নির্বাচনের দিন ফজরের নামাজ ভোটকেন্দ্রে আদায়সহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সকল দিক নির্দেশনা সম্পর্কে উপস্থিত সকলকে অবগত ও ভোটকেন্দ্র পাহাড়ায় অতন্ত্র প্রহরীর মত দায়িত্ব পালনে সকলকে সচেতন ও সতর্ক করা হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি ও বিচারপতি এডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলেন, সাম্প্রদায়িকতা,উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ধানের শীষে ভোট চাই। কারণ আমাদের দিরাই-শাল্লা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসনের কর্মকর্তাকে বন্ধু হিসেবে ব্যবহার করে কোন বিশেষ প্রার্থী যদি কারচুপির আশ্রয় গ্রহন করেন তাহলে আমরা তার দাতভাঙ্গা জবাব দেবো। সমাবেশে ধানের শীষ প্রতিক,জননেতা তারেক রহমান ও নাছির উদ্দিন চৌধূরীকে নিয়ে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী সিরাজ উদ্দিন ও দিরাই উপজেলা জাতীয়তাবাদী বাউল দলের আহবায়ক আব্দুর রহিম।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102