শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে
৩৩৬

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::

‘সুস্থ দেহে সুন্দর মন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আজ ২৬ ও ২৭ জানুয়ারি (সোমবার ও মঙ্গলবার) দুই দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যানবেইসের ইউআইটিআরসিই’র সহকারী প্রোগ্রামার রবিউল ইসলাম, জামালগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারি, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রভাংশু রায়, সমাজসেবক আব্দুর রব, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. আল মামুন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মুখলেছুর রহমান, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. জামাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরউদ্দিন এবং অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সীতোষ কুমার তালুকদার।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. তাইয়েবুন নেছা আফিন্দী, সহকারী শিক্ষক মুজাহিদ হোসেন, অর্চনা রাণী তালুকদার, চন্দন চন্দ্র পাল, কবির উদ্দিন, মো. আব্দুস সালাম, মো. আতাউর রহমান, আবু সোহাগ, আনোয়ার হোসেন, এবিএম মাছুম, ইমরুল হাসান পলাশ ও ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মোস্তফা কামাল খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে শুধু পাঠ্যবই যথেষ্ট নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের বহুমাত্রিকভাবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা, দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে সমানভাবে দক্ষ শিক্ষার্থী গড়ে তোলাই বিদ্যালয়ের মূল লক্ষ্য।

বক্তারা বলেন, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মননশীলতা বিকাশ এবং নেতৃত্বগুণ তৈরিতে সহায়ক। শেষ দিনে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102