শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

জামালগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে
৩১৯

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের জামালগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলা হেলিপ্যাড মাঠে জামালগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ–তাহিরপুর–ধর্মপাশা–মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী আনিসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ, সাহসিকতা ও নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বর্তমান দুঃসময়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে আরও জোরদার করতে হবে।

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সফিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও মো. আজিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফেন্দী, সাবেক সভাপতি আব্দুর রব, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাজাহান।

এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হাফিজ মাওলানা রশিদ আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য শামসুজ্জামান ধন মিয়া, এমদাদুল হক আফেন্দী, মোহাম্মদ আলী, গোলাম রাব্বানী আফেন্দী, ইকবাল হাসান, নুরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সপন, জমিয়ত নেতা আলমগীর হোসেন শামসুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102