বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শেরপুরে এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে
৩০৭

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে শিশুদের দৌঁড় প্রতিযোগিতায় পরিধানের জন্য তৈরি করা এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের পরে জার্সি উন্মোচন করা হয়।

শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও রেস ডিরেক্টর মো. আল-আমিন সেলিম তার বক্তব্যে শিশুদের দৌঁড় প্রতিযোগিতার লক্ষ্য-উদ্দেশ্যসহ বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ব্যতিক্রমি এই প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ৬০০ শিশু অংশ প্রাথমিক রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। এই প্রতিযোগিতায় এক হাজার মিটার, ৫০০ মিটার ও ১০০ মিটার দৌঁড় এই তিনটি ইভেন্টে অনুষ্ঠিত হবে। অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স-এইমস’র সার্বিক তত্বাবধানে এবং রানবাংলা ও শেরপুর রানার্স কমিউনিটির সহযোগিতায় স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে ৫৪ টাকায় অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। শুক্রবার সকাল ৯টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতা শুরু হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ৬টার সময় স্টেডিয়ামে কিটব্যাগ বিতরণ করা হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ২ বছর থেকে ১৪ বছর বয়সী শিশুদের পাশাপাশি শেরপুর জেলার গারো পাহাড়ি এলাকার পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হরিজন পল্লীর শিশুরাও অংশ গ্রহন করবে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশুদের অভিভাবকের (মা-বাবা) জন্য চামচে মরবেল নিয়ে দৌঁড় ও পুলিপাস (বালিশ) খেলা অনুষ্ঠিত হবে।

এ সংবাদ সম্মেলনে শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভসহ বিভিন্ন গণমধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মী ও শেরপুর রানার্স কমিউনিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102