মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের বাদাঘাট বাজারে মেইকার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নকলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন: উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী বাছাই

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে
২৩১

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী এবং তিনটি গ্রুপে বিভিন্ন ইভেন্টে বিজয়ী উপজেলার সেরা শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকা মোতাবেক, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক (সমাজকর্ম) সৈয়দ সলিমুল হক, বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক গৌড়দ্বার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) মো. রেফাজ উদ্দিন ও মাদ্রাসা পর্যায়ে সহকারী শিক্ষক (গণিত) মোহাম্মদ সাইদুল হক উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী হিসেবে চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পৃথা দেব, বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির সাদনান ফেরদৌস সদ্য ও মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী হিসেবে নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের মো. মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের চাহিদা মোতাবেক জমাকৃত কাগজ পত্রাদি যাচাই-বাছাই, শিক্ষা খাতে সার্বিক উন্নয়ন কর্মকান্ডসহ প্রাতিষ্ঠানিক উন্নয়ন কর্মকান্ডে জড়িত ও বিবিধ বিষয়াদির বিচার-বিবেচনায় এদেরকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী হিসেবে ঘোষণা করেন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ বাস্তবায়ন কমিটি।

প্রসঙ্গত, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপি তিনটি গ্রুপে প্রতিটিতে অন্তত ১৭টি ইভেন্টে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ইভেন্টে সমূহের মধ্যে- কেরাত, হামদ, বাংলা রচনা, ইংরেজী রচনা, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা (একক), দেশাত্ববোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, লোক সঙ্গীত, নির্ধারিত বক্তৃতা, নৃত্য (উচ্চাঙ্গ), লোক নৃত্য, তাৎক্ষণিক অভিনয় ও দেয়াল পত্রিকা ছিলো উল্লেখযোগ্য। প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে উপজেলার সেরা বা শ্রেষ্ঠ প্রতিযোগি হিসেবে বাছাই করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102