বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থক সম্মেলনে জনসমাগম, উৎসবমুখর পরিবেশ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩২১ বার পড়া হয়েছে
৩৭৩

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় জামালগঞ্জ শিক্ষক মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী তাওহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সুনামগঞ্জ-১ আসনের আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম. সালমান আহমদ সুজন এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা আজিজুর রহমান, মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, ধর্মপাশা উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী জুবায়ের আলম, জামালগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকত আলী, জামালগঞ্জ উপজেলা দ্বীনি সংগঠনের সদর হযরত আলী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলী হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁরা আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102