
নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় বাংলাদেশের প্রথম নারী তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-এঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও শোকসভা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বাংলাদেশ হেল্থ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ) নকলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএইচএএ নকলা উপজেলা শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী মমতাজুর রহমান লতা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বাস্থ্য সহকারী মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি স্বাস্থ্য সহকারী উম্মে রায়হানা, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাস্থ্য সহকারী ফরহাদ মিয়া ও স্বাস্থ্য সহকারী জান্নাতুন নাহার মুনমুন, সংগঠনিক সম্পাদক স্বাস্থ্য সহকারী খন্দকার শরীফ হোসেন, অর্থ সম্পাদক স্বাস্থ্য সহকারী শাহিনুর আলম (বিপ্লব), কার্যকরী সদস্য স্বাস্থ্য সহকারী মো. রেজাউল করিম ও স্বাস্থ্য সহকারী নাহিদুর রহমান প্রমুখ।
বক্তারা দেশের প্রথম নারী তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন। শোকসভা শেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এসময় বাংলাদেশ হেল্থ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ) নকলা উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ-সদস্যবৃন্দ, সকল স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীসহ হাসপাতালে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ৩১ ডিসেম্বর (বুধবার) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা (মানিক মিয়া অ্যাভিনিউ)-এ জনসাধারণসহ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে ঢাকার শেরে‑বাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এঁর কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে।