বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে
৪৬৮

নকলা (শেরপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (১৪৪, নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষে ১২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এরমধ্যে মনোনয়নপত্র দাখিলের শেষদিন (২৯ ডিসেম্বর, সোমবার) ৫ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলকারী ৫ জন হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস, জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম বেলাল ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র নেতা ইলিয়াস খান। জানা গেছে, দলীয় মনোনয়ন সংযুক্ত না করেলও ইলিয়াস খান বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন। এছাড়া জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম বেলাল তার সমর্থকের নামহীন মনোনয়নপত্র জমা করেছেন।

জেলার তিনটি সংসদীয় আসনে ৩০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এরমধ্যে শেরপুর-১ (১৪৩, শেরপুর সদর উপজেলা) আসনে ১২ জনের মধ্যে ৭ জন, শেরপুর-২ (১৪৪, নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনে ১২ জনের মধ্যে ৫ জন ও শেরপুর-৩ (১৪৫, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা) আসনে ৬ জনের মধ্যে ৪ জন নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন কর্তৃক সংশোধিত তফসিল মোতাবেক (নির্বাচন সময়সূচি অনুযায়ী), আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল দায়েরের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করাসহ প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং প্রচারনা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা (০৭:৩০মিনিট) পর্যন্ত। ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা (০৭:৩০মিনিট) হতে বিকেল সাড়ে ৪টা (০৪:৩০মিনিট) পর্যন্ত।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102