মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে
২৭৯

শেরপুর প্রতিনিধি:

শেরপুর ডায়াবেটিক সমিতি’র বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেরপুর ডায়াবেটিক সমিতি প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভার শুরুতেই প্রয়াত আজীবন সদস্যদের স্মরণে শোক প্রস্তাব প্রকাশ করেন সহ-সভাপতি ফাহিমা সামাদ।

পরে সভার মূলকার্যক্রম শুরু হয়। এতে বক্তব্য রাখেন, ডায়াবেটিক সমিতির সদস্য সিরাজুল হক পনির, এডভোকেট মোখলেছুর রহমান জীবন, এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, এডভোকেট আনিসুজ্জামান আনিস ও শাহি উম্মুন বানিন প্রমুখ।

বক্তারা ডায়াবেটিক সমিতির আগামী দিনের কর্ম পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা বলেন, ‘শেরপুর ডায়াবেটিক হাসপাতাল সব পেশাশ্রেণি মানুষের সেবায় নিয়োজিত। সকলের প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় হাসপাতালটি হাটি হাটি পা পা করে আজ এতদূর এগিয়েছে। এছাড়া সরকারি হাসপাতাল ও যেকোন বেসরাকারি ক্লিনিকের চেয়ে এই ডায়াবেটিক হাসপাতালের সেবার মান অনেক ভালো বা উন্নত। এই উন্নত সেবার বিষয়টি সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দিতে সকলের সার্বিক সহযোগিতা দরকার।’ এক্ষেত্রে সাধাণ জনগনের পাশাপাশি গণমাধ্যমকর্মী ও বিভিন্ন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তাদের দৃঢ় বিশ্বাস।

আলোচনার পরে ডায়েবিটিক সমিতির কর্মকর্তাগন তিন রোগির হাতে পুরুস্কার তুলেদেন। সবশেষে মৃত আজীবন সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ও সকল সদস্যের সুস্থ্যতার সহিত দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় সমিতির নেতৃবৃন্দসহ আজীবন ও সাধারণ সদস্য, বিভিন্ন এলাকা থেকেআগত রোগী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাশ্রেণির জনগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102