বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন সুনামগঞ্জের আকিকুর রহমান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে
৩৭০

‎আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত হচ্ছে ২৫ ডিসেম্বর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঐদিন একই ফ্লাইটে দেশে ফিরছেন সুনামগঞ্জের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আকিকুর রহমান। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবেও সুপরিচিত।
‎সৈয়দ আকিকুর রহমান সুনামগঞ্জের আবাসিক হোটেল ওমর এবং গ্র্যান্ড সুনামগঞ্জ এর স্বত্বাধিকারী। তিনি কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে ব্যবসায়ী মহলে ইতোমধ্যেই একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছেন। আগামী ২৫ ডিসেম্বর তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরবেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে আসবেন সৈয়দ আকিকুর রহমান।
‎রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এই প্রত্যাবর্তন বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক বার্তা বহন করবে। একই ফ্লাইটে সৈয়দ আকিকুর রহমান দেশে নিরাপদে প্রত্যাবর্তনের জন্য শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন। সব মিলিয়ে, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে সৈয়দ আকিকুর রহমানের দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পুরো সময় নেতার সাথে সৈয়দ আতিকুর রহমান থাকছেন উল্লেখ করে তার ঘনিষ্ট বন্ধু সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফরিদ মিয়া বলেন,নেতার সাথে স্বদেশে ফেরায় সৈয়দ আকিকুর রহমানের আগমনী বার্তা সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ইতিবাচক প্রভাব বিস্তার করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102