শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদলের ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলে সুনামগঞ্জের ৩ জন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে
৬৩১

আব্দুস সামাদ আফিন্দী::

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সুনামগঞ্জের ছাত্রদের প্রতিনিধিত্বে ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেল থেকে কেন্দ্রীয় ও হল সংসদের একাধিক গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্যানেলের শীর্ষ পদে জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শাবিপ্রবি ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমদ। তিনি বিজয় ২৪ হল সংসদ থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাঁর বাড়ি মাইজবাড়ি, সদর, সুনামগঞ্জ।

কেন্দ্রীয় সংসদের পরিবহন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শাবিপ্রবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসিমুল হুদা। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকা এই নেতা দোয়ারা বাজার, সুনামগঞ্জ এলাকার বাসিন্দা।

এছাড়া কার্যনিবাহী সদস্য পদে নির্বাচন করছেন শাবিপ্রবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান। তাঁর পিতা মরহুম মকবুল হোসেন ও মাতা সুফিয়া চৌধুরী। তাঁর বাড়ি কাউকান্দি, তাহিরপুর, সুনামগঞ্জ।

ছাত্রদল নেতারা বলেন, সুনামগঞ্জের শিক্ষার্থীদের পাশাপাশি সার্বিক শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক ছাত্র সংসদ পুনঃপ্রতিষ্ঠা এবং শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতেই ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102