বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

সুনামগঞ্জে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে
৩৫৬

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

 

বিগত জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদী-র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে ঢাকার প্রশাসন। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। এছাড়াও সারাদেশব্যাপী চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতা ও অব্যবস্থাপনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসুচিতে এ অভিমত ব্যক্ত করেছেন স্থানীয় জাতীয় ছাত্রশক্তি ও জুলাই বিপ্লবীরা। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে উক্ত বিক্ষোভ কর্মসুচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এন.ডি উছমান গনি,সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহমেদ শিহাব,যুগ্ম আহবায়ক নাঈম আহমেদ অন্তর,মুখ্য সংঘটক মাহমুদুল হক তোহা,বাইজিদ আহমদ,সংগঠক শরিফ হোসাইন মিজান ও সদস্য সচিব মোঃ রিদওয়ানুল হক নিহাল সহ জেলার সকল ইউনিটের কর্মী ও সংগঠকবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102