বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

দূর্লভপুর প্রাইমারি ব্যাচ ২০১৩” র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
২২১

আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জ প্রতিনিধি::

হাসুক রোগী বাঁচুক প্রাণ আমরা করব স্বেচ্ছায় রক্তদান’-এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দূর্লভপুর প্রাইমারি ব্যাচ ২০১৩ এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ব্লাড ব্যাংক জামালগঞ্জের সহযোগিতায়
সোমবার (২১এপ্রিল) দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে পাঁচতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী সহ গ্রামের মানুষদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।

রক্তের গ্রুপ নির্ণয় কালে উপস্থিত ছিলেন দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার তালুকদার।
প্রাইমারি ব্যাচ ২০১৩ এর সদস্য, মাহমুদুল হাসান তপু, মাহমুদুল হাসান তামিম, মাহমুদুল হাসান ইমন,জাহিদ মিয়া, নাহিদ আলম, মহিবুর রহমান, মোঃ মাসুম আহমদ, মোঃ আক্কাস আহমদ বাবলু, মোরশেদ আলম সোয়েব, সাজ্জাদ হোসেন, শাহাদাত হোসেন ইয়ামিন সহ বিদ্যালয়ে সকল শিক্ষকবৃন্দ।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৩ ব্যাচ এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।

স্কুলের শিক্ষার্থীরা জানান, আমরা এর আগে আমাদের রক্তের গ্রুপ জানতাম নাহ, আজ ফ্রিতে আমাদের বড় ভাইয়েরা রক্তের গ্রুপ নির্ণয় করে আমাদের রক্তের গ্রুপ জানিয়েছেন, এতে আমরা আনন্দিত। আমরাও বড় হয়ে এসব কাজ করব।

ক্যাম্পেইনের বিষয়ে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৩ ব্যাচের সদস্যরা বলেন, বর্তমানে যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। স্কুলে পড়ুয়া শিক্ষার্থীরা ও এলাকার যুবক ও নারীরা অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাচ ২০১৩ এর ১২ জন সদস্য নিয়ে আমাদের ছোট একটি পরিবার। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাঁক তরুণ যুবকদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102