বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শেরপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গ্রিন স্কুল ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
২০৩

 

নিজস্ব প্রতিবেদক:

শেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে গ্রিন স্কুল ক্যাম্পেইন ও শিক্ষার্থীদের মধ্যে দুইটি গ্রæপে প্লাস্টিক দূষণ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর শেরপুরে যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শেরপুর কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে প্রতি গ্রুপের  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৬ বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরষ্কার তোলেদেন অতিথিবৃন্দ।

এসময় শেরপুর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষিকা ইসরাত সুলতানা, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাসসহ স্কুলটির অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102